একদিনে সর্বোচ্চ এক কোটির বেশি মানুষকে টিকা দেয়ার রেকর্ড গড়ল ভারত
দি নিউজ লায়নঃ একদিনে সর্বোচ্চ এক কোটির বেশি মানুষকে টিকা দেয়ার রেকর্ড গড়ল ভারত। শুক্রবার ২ কোটি ২ লাখ ৬ হাজার ৪৭৫ জন টিকা নিয়েছেন, যা একদিনে সর্বোচ্চ। এদিকে এই অনন্য অর্জনে জনগণকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইটবার্তায় তিনি বলেন, রেকর্ড মানুষ আজ টিকা নিয়েছে।
এক কোটির ঘর টপকানো একটি অনন্য কৃতিত্ব। যারা টিকা নিয়েছেন এবং যারা টিকাদান কর্মসূচি সফলতার দিকে নিয়ে যাচ্ছেন, তাদেরকে অভিবাদন। তথ্য মতে, এখন পর্যন্ত মোট ৬২ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। এছাড়া এখন পর্যন্ত ১৪ কোটির বেশি মানুষ করোনা টিকার দুটি ডোজই পেয়েছেন।

Post a Comment